মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করে পুলিশ।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, আটকের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হন আজিজুল হক আরজু। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খন্দকার মো. আজিজুল হক আরজু ২০১৪ সালে পাবনা-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com