বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সংসদের সামনে বিএনপি এমপিদের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩২০ বার

আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে বিএনপির সংসদ সদস্যরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের বাইরে এই বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভে বিএনপির এমপিরা বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি।

তারা আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনো বাজেট পাশ হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখান করছি।’

এ সময় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমীন ফারহানা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com