মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

‘ঘুষ খাওয়ার জন্যই পুলিশের পোশাক’: সেই এএসআই ক্লোজড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬ বার

‘ঘুষ খাওয়ার জন্যই পুলিশের পোশাক’ এমন বক্তব্যের জেরে চুনারুঘাট থানার সহকারি উপপরিদর্শক মোহাম্মদ ইলিয়াসকে হবিগঞ্জ লাইনে ক্লোজ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে হবিগঞ্জ পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সার্কেল এএসপিকে এ ব্যাপারে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে জনৈক নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্তে গিয়ে এএসআই ইলিয়াস হোসাইন ওই বক্তব্য দেন।  এ সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’

এদিকে পুলিশের একজন সদস্য ঘুষ নিয়ে এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। এটি যাচাই করে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com