পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। ওই আদেশে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।
আদেশ অনুযায়ী, বিপিএম-সেবা ও পিপিএম (বার) পদকপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জাহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এই কর্মকর্তার নামের পাশে উল্লিখিত সংযুক্তি বহাল থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে জানানো হয়েছে।