রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ হাজার, মৃত্যু ৪৪২ জন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৮৩ বার

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনাভাইরাসের বিস্তার। শুক্রবার সংক্রমণ ছড়ানোয় ফের নতুন রেকর্ড গড়লো দেশটি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ২২ হাজার ৭৭১ জন। আর মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

নতুন মৃত্যু ও সংক্রমণের জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জনে। এরমধ্যে চিকিৎসাধীন রয়েছে ২ লাখ ৩৫ হাজারেরও বেশি। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার মানুষ ও মৃত্যু হয়েছে ১৮,৬৫৫ জনের।

দেশটির সংক্রমণের শীর্ষে এখনও মহারাষ্ট্র প্রদেশটি। সে রাজ্যে সংক্রমণ দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজারে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৭৬ জনের।

মহারাষ্ট্রের পরেই করোনার নিরিখে তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে তামিলনাড়ু। এবার সেই রাজ্যেও আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১ লাখের গণ্ডি। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৫ জনের।

পরিসংখ্যান জানাচ্ছে, তামিলনাড়ুতে বর্তমানে মোট করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যা ১ লাখ ২ হাজার ৭২১ জন। যার মধ্যে প্রায় ৫৮ হাজার মানুষ সুস্থ হয়ে গিয়েছেন। বর্তমানে সে রাজ্যে চিকিৎসাধীন রয়েছে ৪২ হাজার ৯৫৫ জন।

অন্যদিকে ভারত বায়োটেকের ‘কো ভ্যাক্সিন’ ইতোমধ্যেই মানবদেহে ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে। চলতি জুলাই মাসেই ‘ভারত বায়োটেকের’ তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকা মানবদেহে ট্রায়াল শুরু হচ্ছে। মোট দু’ দফায় চলবে এই পরীক্ষা। ছাড়পত্র মিলেছে ডিসিজিআই এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com