রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দায়িত্ব নিলেন এসআরবির নতুন ডিজি ফারুক আহমেদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় বাহিনীর সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেছেন।

অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন শেষে ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), সাবেক র‌্যাব ও বর্তমানে এসআরবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর এসআরবি সদস্যদের সঙ্গে স্বাগত দরবারে অংশ নেন নতুন মহাপরিচালক। এ সময় তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য সদস্যদের নির্দেশনা দেন।

পাশাপাশি বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে সব পর্যায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com