শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মাস্ক নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩২২ বার

করোনা ভাইরাস মহামারির শুরু থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া করোনা থেকে বাঁচতে মাস্ক পরা নিয়েও আপত্তির কথা জানিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত কোনো সভা-সেমিনারে মাস্ক পরেননি ট্রাম্প। তবে এবার মাস্ক ব্যবহার নিয়ে সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে তিনি মাস্ক পরবেন। এর আগে মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন ট্রাম্প। জনসমাগমে মাস্ক পরা থেকে বিরত ছিলেন।

ট্রাম্প বলতেন, কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

সম্প্রতি ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মাস্কের পক্ষে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি মাস্ক পরবেন কিনা? তখন প্রেসিডেন্ট বলেন, আমি যদি মানুষের সাথে ঠাসাঠাসি অবস্থায় থাকি, তাহলে আমি অবশ্যই মাস্ক পরবো।

তবে ট্রাম্প আবারো জোর দিয়ে বলেন, আমেরিকার সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

তার কথায়, ‘আমাদের দেশে অনেক জায়গা আছে যেখানে মানুষজন পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করে। মানুষ যদি মাস্ক পরে ভালো বোধ করে তাহলে তারা পরতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com