শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

২৩৯ বিজ্ঞানীর দাবি ‘বাতাসে ছড়ায় করোনা’, যাচাইয়ে ডব্লিউএইচও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৩৯ বার

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে বলে দাবি করেছেন বিশ্বের ২৩৯ বিজ্ঞানী। তাদের অভিযোগ, ঝুঁকির এ বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনকি সতর্কও করতে পারেনি।

ওই ২৩৯ বিজ্ঞানী অভিযোগ জানিয়ে ডব্লিউএইচওর উদ্দেশে খোলা চিঠিও লিখেছেন। তাদের দাবি, করোনাভাইরাস বাতাসে দীর্ঘক্ষণ টিকে থাকে। যে কারণে মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চিঠি পাওয়ার পর বিজ্ঞানীদের অভিযোগ আমলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাতাসে করোনা ছড়ানোর তথ্য যাচাই করবে বলে জানিয়েছে সংস্থাটি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বলেছে, গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত বিষয়ে একটি ব্রিফিং দিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ কমিটি ভাইরাসটির সংক্রমণ বিষয়ে তথ্য সংগ্রহ করবে। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে তথ্য হালনাগাদ করা হবে।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির প্রধান ড. বেনডেট্টা অ্যালিগরানজি বলেন, ‘বাতাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় বিশেষ করে জনবহুল, আবদ্ধ, পর্যাপ্ত বায়ু চলাচল করে না এমন এলাকায়। বিশ্বের ২৩৯ বিজ্ঞানী এ ব্যাপারে আমাদের অভিযোগ জানিয়েছেন। তাদের এ দাবি বাতিল করা যায় না।’

বিজ্ঞানীরা বলছেন, বাতাস ছাড়াও চোখ, নাক বা মুখ স্পর্শের মাধ্যমে প্রাণঘাতী ভাইরাসটি ছড়াতে পারে। করোনাভাইরাস সংক্রমিত হওয়ার এ দুটি পদ্ধতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ডাব্লিউএইচও ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com