শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার আনুষ্ঠানিকতা শুরু করল যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩২৩ বার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মহামারি করোনাভাইরাসে যখন বিপর্যস্ত গোটা বিশ্ব, ঠিক এমন সময়েই এই বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করল ট্রাম্প প্রশাসন।

গতকাল মঙ্গলবার জাতিসংঘকে এক আনুষ্ঠানিক চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে মার্কিন সরকার। এর আগে গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে, জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আনুষ্ঠানিক নোটিশ দিলেও সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের পুরোপুরি বেরিয়ে যেতে এক বছর সময় লাগবে। ২০২১ সালের ৬ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছিলেন এবং তিনি এই সংস্থাকে চীনের অনুগত একটি প্রতিষ্ঠান বলে দাবি করে আসছেন।

এর আগে গত মে মাসে ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। পরে তিনি তহবিল বন্ধ করে তা অন্য খাতে কাজে লাগানোর ঘোষণা দেন। সংস্থাটির সবচেয়ে বড় তহবিল দাতা যুক্তরাষ্ট্র প্রতিবছর ৪০০ মিলিয়ন ডলার অর্থ দিয়ে থাকে।

সে সময় ট্রাম্প বলেছিলেন, তিনি মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে এবং এই সংস্থা ও চীন মিলে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে করোনাভাইরাসের ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। তবে বিশ্বের প্রায় সব দেশ তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com