রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন আমু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৭৬ বার

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।

আজ বুধবার দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘১৪ দলের শরিকসমূহের নেতৃবৃন্দের সম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আমির হোসেন আমুকে দলের সমন্বয়ক ও মুখপাত্র দায়িত্ব দিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র মতে, বর্তমানে ১৪ দলের সমন্বয়কের দায়িত্বে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। আর মুখপাত্রের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম প্রয়াত হওয়ায় এবং সৈয়দা সাজেদা চৌধুরীর শারীরিক অবস্থা ভালো না থাকায় আমির হোসেন আমুকেই সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ১৩ জুন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। তখন থেকেই অনেকের সঙ্গে আলোচিত হয়ে আসছিল আমির হোসেন আমুর নাম।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ দলের নতুন সমন্বয়ক হিসেবে ছড়িয়ে পড়ে আমুর নাম। তবে গত শনিবার ওই খবরকে ভুয়া হিসেবেই অভিহিত করেন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা। শেষ পর্যন্ত ছড়িয়ে পড়া খবরই সত্যি হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com