রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৬৫ বার

করোনাভাইরাসের ‘হটস্পট’ কুমিল্লায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ।

মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রসুলপুরের মো. আলম হোসাইন (৫১), লাকসামের নেপাল চন্দ্রদাস (৫৫), লালমাইয়ের দুদু মিয়া (৭০), আদর্শ সদরের মান্নান (৮২) ও সদর দক্ষিণের হাসান ইমাম (৬৮)।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।

জেলায় এ পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেলেন ১২২ জন।

বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন। এদের মাঝে ৫৫ জনের করোনা পজেটিভ।

এদিকে, করোনা পজেটিভ হিসেবে কুমিল্লায় শনাক্ত হয়েছেন আরো ৯১ জন। এ নিয়ে জেলায় সর্বমোট ৪ হাজার ৫৬৫ জন করোনা আক্রান্ত হলেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com