রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শাহজাহান সিরাজের জানাজা টাঙ্গাইলে, দাফন বনানীতে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৯০ বার

মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা পর্বের সাক্ষী শাহজাহান সিরাজের জানাজা হবে টাঙ্গাইলে, পরে দাফন হবে বনানীতে। প্রবীণ এই রাজনীতিবিদ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ বলেছেন, ‘তিনি (শাহজাহান সিরাজ) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বাসায় ও হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আমি তার বিদেহী আত্মার জন্য কালিহাতীবাসীসহ দেশের সবার কাছে দোয়া চাই।’

‘উনার লাশ বুধবার সকালে টাঙ্গাইলে নেয়া হবে। সকাল ১১টায় এলেঙ্গায় এবং বাদজোহর কালিহাতীতে দুটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরাস্থানে দাফন করা হবে’, যোগ করেন রাবেয়া সিরাজ।

দীর্ঘদিন ধরে অসুস্থ শাহজাহান সিরাজ শ্বাসকষ্ট নিয়ে সোমবার চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন বলে হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে। তার সংসারে স্ত্রী রাবেয়া সিরাজ, মেয়ে সারোয়াত সিরাজ ও ছেলে রাজীব সিরাজ আছেন।

শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ ছাড়া আরো শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শাহজাহান সিরাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে তিনি স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠা হলে তিনি এর কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন।

শাহজাহান সিরাজ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ ও বিএনপির মনোনয়নে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com