রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৯৫ বার

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলিস ফখফখ পদত্যাগ করেছেন। দেশটিতে চলমান রাজনৈতিক দ্বন্দ্ব আর না বাড়ানোর লক্ষ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি। গতকাল বুধবার তিনি প্রেসিডেন্ট কাইস সাইদের কাছে পদত্যাপত্র জমা দেন।

তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরেও এ তথ্য জানানো হয়।

এলিস ফখফখের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে। এ ছাড়া দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল এন্নাহদা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও তুলেছে।

গত অক্টোবরের নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করে এন্নাহদা। তারা স্বাধীনভাবে একজনকে প্রধানমন্ত্রী নির্ধারণ করলেও তিনি সংসদের সমর্থন লাভে ব্যর্থ হন। এভাবে টানা চার মাস নানা টানাপোড়েনের পর সাবেক অর্থমন্ত্রী এলিস ফখফখকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট।

কিন্তু সম্প্রতি তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেসরকারি কোম্পানিতে থাকা তার শেয়ার হস্তান্তরে ব্যর্থতার অভিযোগ ওঠে। ফখফখ ক্ষমতায় থাকতেই ওই কোম্পানিটি সরকারি কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল।

তবে এ ক্ষেত্রে কোনো অনিয়ম করেননি বলে দাবি করেছেন এ নেতা। এরপরও রাজনৈতিক বিতর্ক এড়াতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে তিউনিশিয়ার গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com