সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

সাবেক মন্ত্রী আবুল কাশেম আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩১৬ বার

মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। বার্ধক্যজনিত কারণে আজ শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক মন্ত্রী আবুল কাশেম শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার বনানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

শনিবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে মা-বাবার নামে প্রতিষ্ঠিত আছিয়া-গনি গার্লস স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লা সদর উপজেলার পালপারায় পারিবারিক কবরস্থানে আবুল কাশেমকে সমাহিত করা হবে বলেও জানান শামসুদ্দিন দিদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com