শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ওয়াশিংটনে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩১০ বার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রোববার সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে একজন নিহত এবং অপর আটজন আহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়া’র।

স্থানীয় পুলিশ জানায়, সন্ত্রাসী হামলা ও গুলিতে আহত মোট আটজন পুরুষ ও এক নারীকে হাসপাতালে পাঠানো হয়। ওই আহতদের মধ্যে একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের প্রাণহানীর আশঙ্কা নেই।

ওয়াশিংটন ডিসি পুলিশ চিফ পিটার নিউশাম এক প্রেস ব্রিফিং-এ বলেন, জেলার উত্তর-পূর্বাঞ্চলের ১৪ নম্বর স্ট্রিট এন্ড স্প্রিং রোডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘লম্বা বন্দুকসহ দু’জন এবং একটি পিস্তলসহ অপরজন মিলে মোট তিন ব্যক্তি এক দল লোকের ওপর গুলি চালায়। এটি একটি টার্গেট হামলা বলে মনে করা হচ্ছে।’

ডিসি পুলিশ বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, এই ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। বন্দুক হামলাকারীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের তথ্যানুসারে, গত ১ জুলাই থেকে ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন সহিংস ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com