শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

আমার চেয়ে দেশপ্রেমী কেউ নেই : ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৩৫ বার

নিজের চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরার সাফাই গেয়ে এক টুইটার পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গতকাল সোমবার দেওয়া ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘অদৃশ্য এই চীনা ভাইরাসকে হারাতে আমাদের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ। অনেকে মানুষ বলেন যে, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটাই স্বদেশপ্রেম। আমার চেয়ে দেশপ্রেমী কেউ নেই, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট!’

এই পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের যে মাস্ক পরা ছবিটি দিয়েছেন, সেটি তোলা চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। সেদিনই প্রথমবারের মতো মাস্ক পরে জনসম্মুখে এসেছিলেন তিনি।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই নিজের হটকারি মনোভাব পরিবর্তন করছেন ট্রাম্প। এতদিন মাস্ক পরার প্রতি তেমন কোনো মনোভাব না দেখালেও নির্বাচন ঘনিয়ে আসার সময় হওয়ায় স্বদেশপ্রেম দেখাচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com