শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

প্রেসিডেন্ট হলে প্রথমেই মুসলিম নিষেধাজ্ঞা ‘তুলে নেবেন’ বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩২৪ বার

আসছে নভেম্বর যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি এবারের নির্বাচনে লড়বেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। এবং নির্বাচিত হলেই মুসলিমদের ওপরে আরোপ করা ট্রাম্পের তথাকথিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

জো বাইডেন বলেছেন, ‘অফিস করার প্রথম দিনেই অন্যান্য কয়েকটি নিষেধাজ্ঞার পাশাপাশি মুসলিমদের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা আমি তুলে নেব।’

যুক্তরাষ্ট্রের মুসলিম নেতাদের আয়োজিত একটি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন জো বাইডেন। মুসলিমদের ‘মার্কিন ভয়েজ ম্যাটার’ বলেও মন্তব্য করেন তিনি। মূলত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে সুর মেলাতে গিয়ে এমন মন্তব্য করেন বাইডেন।

মুসলিম কমিউনিটির মানুষরাই ট্রাম্পের হেনস্তার প্রথম শিকার মন্তব্য করে বাইডেন আরও বলেন, ‘ট্রাম্প এ দেশে হিংসার আগুন ছড়িয়ে দিয়েছেন তার কথার মাধ্যমে, নীতিমালার মাধ্যমে, কাজের মাধ্যমে। আমি প্রেসিডেন্ট হলে এসবের অবসান হবে।’

উল্লেখ্য, ২০১৭ সালে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে এই সাত দেশের অনেক নাগরিক ভিসা পান।

নাছোড়বান্দা ট্রাম্প স্থগিতাদেশের বিরুদ্ধে আবার আপিল করেন। সেই আপিলেও হেরে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে আবার একই ধরনের নিষেধাজ্ঞা নতুনভাবে আনার কথা জানান ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com