বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

বাংলাদেশের ১৩ লাখ শিশু বন্যায় ঝুঁকিতে : ইউনিসেফ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩০৩ বার

ইউনিসেফ জানিয়েছে যে বাংলাদেশের ২৪ লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং এর মধ্যে ১৩ লাখ শিশু রয়েছে।

জাতিসঙ্ঘের সংস্থাটি বৃহস্পতিবার জানায়, ৫ লাখের বেশি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে।

বাংলাদেশে বন্যা এমন সময়ে এসেছে যখন দেশটি ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে যাচ্ছে এবং এরই মধ্যে সম্প্রসারিত জরুরি স্বাস্থ্য ব্যবস্থা করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে।

ইউনিসেফ বলেছে যে তারা সরকারি অংশীদার ও এনজিওগুলোর সাথে বন্যা পরিস্থিতিতে শিশু ও অভাবী জনগোষ্ঠীকে জরুরিভাবে প্রয়োজনীয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসুরক্ষা সরবরাহের কাজ করছে।

ইউনিসেফ দেশজুড়ে প্রার্দুভাব নিয়ে ‘সক্রিয়ভাবে নিয়োজিত’ রয়েছে।

ইউনিসেফ জানায়, বাংলাদেশ, ভারত ও নেপালে ভারী বর্ষণ, ব্যাপক বন্যা এবং মারাত্মক ভূমিধস লাখ লাখ শিশু ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com