রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৯৮ বার

অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। গতকাল শনিবার দেশটির সংসদে হওয়া এ অনাস্থা ভোটে ১৭৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই হাসান আলী খায়েরের প্রতি অনাস্থা জানান। এরপর তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ২০১৭ সাল থেকে সোমালিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসান আলী খায়ের। তার বিরুদ্ধে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে ব্যর্থতার অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা। ১৯৬৯ সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার।

সোমালিয়ার স্পিকার মোহাম্মদ মুরসাল জানিয়েছেন, ২০২১ সালে ‘একজনে এক ভোট’ পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছেন সাংসদরা। শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট।

সোমালিয়ায় কেন্দ্রীয় সরকার থাকলেও দেশটির শুধুমাত্র একটি অংশ নিয়ন্ত্রণ করছে। সোমালিয়ায় সাম্প্রতিক সময়ে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের প্রভাব বেড়েই চলেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com