শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

টেক্সাসের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে হারিকেন ‘হানা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩২০ বার

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে হারিকেন ‘হানা’। এর কারণে অঞ্চলটিতে প্রাণঘাতী জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কর্মকর্তারা।

এরই মধ্যে দক্ষিণাঞ্চলের ৩২টি কাউন্টিতে দুর্যোগের ঘোষণা দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তিনি বলছেন, করোনার সংকটজনক পরিস্থিতিতে জরুরি সেবার কার্যক্রম পরিচালনা করা জটিল হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার ‘হানা’ পাদ্রি দ্বীপ দিয়ে স্থলে উঠে আসার পর এখন কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। এতে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস ঘরের ছাউনি উড়িয়ে নিচ্ছে।

‘হানা’ এখন এক মাত্রার হারিকেনের পর্যায়ে আছে; পাঁচ ধাপের সাফির-সিম্পসন স্কেলের এটি সর্বনিম্ন মাত্রা।

শনিবার গভর্নর অ্যাবট বলেছেন, ‘সব হারিকেনই সাংঘাতিক চ্যালেঞ্জ নিয়ে আসে। এই চ্যালেঞ্জটি জটিল ও আরও গুরুতর হয়ে উঠেছে, দেখছি এটি রাজ্যের সবচেয়ে কোভিড-১৯ আক্রান্ত একটি এলাকায় তাণ্ডব চালাচ্ছে।’

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে টেক্সাস, তার পাশাপাশি আবার হানার দুর্যোগ উপস্থিত হলো। এ পর্যন্ত রাজ্যটিতে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে মারা গেছে প্রায় ৫ হাজার জন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করে বলেছে, ‘পোর্ট ম্যানসফিল্ড থেকে সার্জেন্ট পর্যন্ত টেক্সাসের উপকূল বরাবর এলাকাজুড়ে প্রাণঘাতী জলোচ্ছ্বাস অব্যাহত থাকতে পারে।’ ওই এলাকার বাসিন্দাদের জরুরি বিভাগের পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছে এনএইচসি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, তার প্রশাসন গভীরভাবে এই হারিকেনটিকে পর্যবেক্ষণ করছে। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের জরুরী উপদেশ মেনে চলার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com