রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি ৬০ লাখ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৮৩ বার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রোববার ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এসব আক্রান্তের অর্ধেকেরও বেশি ঘটেছে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে। গ্রীনিচ মান সময় ০৫১০ টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে তৈরী করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার ২২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ৪৫ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে।

কোভিড-১৯-এ বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪১ লাখ ৭৮ হাজার ২১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪৬ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। ইউরোপে করোনাভাইরাসে মোট ৩০ লাখ ৫২ হাজার ১০৮ জন আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ৭ হাজার ৭৩৪ জন প্রাণ হারিয়েছে।

এ মহামারি দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১ জুলাই থেকে ৫০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com