মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

পায়রা বন্দরকে শিগগিরই দৃশ্যমান জায়গায় নিয়ে যাওয়া হবে : নৌ প্রতিমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩০৮ বার

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রোববার বলেছেন, ‘পায়রা বন্দরের কাজে গতিশীলতা এসেছে। চ্যালেঞ্জ আছে তবে সেগুলো মোকাবিলা করে শিগগিরই এ বন্দরকে দৃশ্যমান জায়গায় নিয়ে যাব।’

পায়রা বন্দরের সম্মেলন কক্ষে বন্দর কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পায়রা বন্দরের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন হচ্ছে। ধাপে ধাপে কাজ হবে।’

বৈঠকে জানানো হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৭৩টি জাহাজ পায়রা বন্দরে এসেছে। এর মধ্যে ৩১টি কয়লাবাহী জাহাজ। সরকার এসব জাহাজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে ১৭৮ কোটি টাকা আয় করেছে।

উল্লেখ্য, পায়রা বন্দর অবকাঠামো সুবিধাদি উন্নয়ন প্রকল্প ও প্রথম টার্মিনাল প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কাজ ২০২২ সাল নাগাদ শেষ হবে। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com