বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

টেকনাফে দুই গ্রুপের ‘গোলাগুলি’তে নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৯৫ বার

কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে চারজন ইয়াবা কারবারি নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরী এলজি, ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেষখালীয়াপাড়া হাকিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২), নয়াবাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে ইসমাইল (২৪) ও খারাংখালী এলাকার আব্দুস সালামের ছেলে নাছির (২৪)।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছান। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি এলজি, ৮ রাউন্ড তাজা গুলিসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান মাসুদ হোসেন।

এদিকে, কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. শাহাজান কবির জানিয়েছেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এলজি, একটি তাজা কার্তুজ, দুটি খালি খোসা, ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মো. শাহাজান কবির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com