রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বৈরুতে নিহত বেড়ে ১৩৫, আহত ৫ হাজার : দুই সপ্তাহ জরুরি অবস্থা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৮৬ বার

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৫ হাজার মানুষ। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটিতে দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণ পরবর্তী উদ্ধার-সহায়তায় ও তদন্তে কার্যকরভাবে সামরিক বাহিনীকে পুরোপুরি ক্ষমতা প্রদানের লক্ষ্যে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে এ সিদ্ধান্ত নেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।

গতকাল বুধবার বৈরুত নগরীর গভর্নরের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়। এর আগে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত।

আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা তলিয়ে যাওয়া ভবনে বেঁচে থাকাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে।

যদিও বিস্ফোরণের কারণ স্পষ্টভাবে জানায়নি লেবানন। ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে গত ছয় বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।

বৈরুত নগরীর গভর্নর মারওয়ান আবদউদ বলেছেন, এ ঘটনায় প্রায় তিন লাখ মানুষ বাড়িঘর হারিয়েছে এবং কর্তৃপক্ষ তাদের খাদ্য, পানি ও আশ্রয় দেওয়ার কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com