শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

৩ নভেম্বরেই টিকা পাবে যুক্তরাষ্ট্র!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৩০ বার

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে করোনার টিকা পাওয়া সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে ৩ নভেম্বরের আগেই টিকা পাওয়া যাবে।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের বক্তব্যের বরাত দিতে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

জেরাল্ডো রিভেরা রেডিও প্রোগ্রামে কবে টিকা আসবে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘এ বছর শেষ হওয়ার আগে টিকা আসবে। এমনকি তার আগেও চলে আসতে পারে। কিছু ক্ষেত্রে আমি মনে করি, তার আগেই বা ওই সময়ের মধ্যেই টিকা চলে আসবে।’

পরবর্তীতে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘৩ নভেম্বরে দিকেই টিকা আসার ব্যাপারে আমি আশাবাদী। এসময় এটা (করোনাভাইরাস) এটা খুব বেশি ক্ষতি করতে পারবে না। তবে এটা আমি নির্বাচনের জন্য করছি না। অনেকের জীবন বাঁচাতে চাই।’

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, করোনা মহামারি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধাক্কা দিয়েছে। এর মধ্যেই পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন ট্রাম্প। স্কুল খুলে দেওয়াসহ সবকিছু স্বাভাবিক করতে তিনি চাপ দিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com