রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হচ্ছে সেপ্টেম্বরে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৮১ বার

করোনাভাইরাসের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় সেপ্টেম্বরে খুলে দেয়া হবে, তবে শিক্ষার্থীদের মাস্ক পড়তে উৎসাহিত করা হবে। দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রনালয় বৃহস্পতিবার এ কথা জানায়।

করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে গত ১৬ মার্চ থেকে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। স্কুলগুলো ১১মে থেকে পর্যায়ক্রমে খুলতে শুরু করে, তবে দেশের ৭৪ টি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়।

‘শ্রেণিকক্ষে মাস্ক পরা বাঞ্চনীয়’- এ কথা উল্লেখ করে মন্ত্রনালয় ‘স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য শ্রেনী কক্ষে বেশী শিক্ষার্থী প্রবেশের অনুমতি না দেয়ার জন্য’ বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দিয়েছে।

উচ্চশিক্ষা মন্ত্রী ফ্রেডরিক ভিদাল বলেন, শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের ভাইরাস থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা তাল মিলিয়ে কাজ করছি।

মন্ত্রী বলেন, শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের মধ্যে ১ মিটার দুরত্ব বজায় রাখতে হবে। অবশ্যই লাইব্রেরীতে মাস্ক পরে প্রবেশ করতে হবে। বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com