শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩০৬ বার

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়াল। রয়টার্সের হিসেব অনুযায়ী, দেশটির প্রতি ৬৬ জনে একজন এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে এ মহামারিতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। বিশ্বের মোট মৃত্যুর চার ভাগের এক ভাগই যুক্তরাষ্ট্রে হয়েছে।
করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক মাস ধরেই বিপর্যস্ত মার্কিনীদের জীবন। নাগরিকদের কিছুটা স্বস্তি দিতে সম্প্রতি একটি নির্বাহী আদেশ প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে জনগনকে আর্থিকভাবে সাহায্য করা হবে। এদিকে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার থমকে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

এক প্রতিবেদনে মন্ত্রণালয় থেকে সরকারি সাহায্যের আবেদন করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গত এক সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে ৫৫,১৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সংখ্যা দুই সপ্তাহ পূর্বেকার অবস্থার তুলনায় ১৯ শতাংশ কম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com