বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা’র নতুন কমিটি: সভাপতি জুনেদ, সম্পাদক কাওছারুজ্জামান

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৭৪ বার

যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। জুনেদ আহমদ চৌধুরী নয়া কমিটির সভাপতি এবং কাওছারুজ্জামান কয়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৭ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় এবং সভাপতি আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রব দলা মিয়া, আবদুল বাসিত চৌধুরী, গোলাম মো. টেপন, শহীদুল হক চৌধুরী, দারা মিয়া, সাজু চৌধুরী, নানু মিয়া, সালেহ চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, ফারুক আহমেদ সুমন, আব্দুল হাসিম হাসনু, আতাউর রহমান সেলিম, লোকমান হোসেন লুকু, রেজাউল ইসলাম সেলিম, রেহানুজ্জামান, মামুনুর রশিদ চৌধুরী, কাওছারুজ্জামান কয়েস, আহবাব চৌধুরী খোকন, জাহেদ আহমেদ চৌধুরী, হুসেন আহমদ, শাহীন আহমদ, সোহেল আহমদ, মুহিব হায়দার খসরু, টিপু সুলতান, সামাদ মিয়া জাকের, লুৎফুর হোসেন প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ খসরুজ্জামান, বোরহান উদ্দিন, মো. আবদুস সালাম, আপ্তাব উদ্দিন খান মোহন, শাহ বদরুজ্জামান রুহেল, ইস্কান্দার আলী মিন্টু, জুবে চৌধুরী, ফয়েজ আহমেদ, মো: শাহ মামুন, তাজুল ইসলাম রাজা, নুরুজ্জামান লিপন, আবুল কালাম আজাদ সাবু, আবদুল হান্নান, সায়েদুর রহমান, মাহমুদুর রহমান প্রমুখ। সভা সূত্র জানায়, সভায় সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া সাধারণ সম্পাদকের রিপোর্ট এবং কোষাধ্যক্ষ দেলাওয়ার হোসেন হেলাল সংগঠনের আর্থিক বিবরণী পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com