বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

কাশ্মীরে ইউরোপের ২৩ সাংসদ…

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৯২ বার

কী হচ্ছে কাশ্মীরে? কেমন আছেন উপত্যকাবাসী? সেসব খতিয়ে দেখতে এবার কাশ্মীরে গেলেন ইউরোপিয় পার্লামেন্টারি প্যানেলের ২৭ সদস্য৷ সাত সকালেই নয়াদিল্লি থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা৷ ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছে গিয়েছেন ৷ যদিও ইউরোপিয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে, এটি কোনও সরকারি সফর নয়৷ ইউরোপিয় ইউনিয়নের তরফে ওই সাংসদদের পাঠানো হয়নি৷ প্রত্যেক এমপিই ব্যক্তিগত স্তরে বেসরকারিভাবে এসেছেন৷ তাছাড়া যে এমপিরা এসেছেন তাদের ইউরোপিয় ইউনিয়ন বাছাই করেনি৷ তাদের নাকি ভারত সরকারই বেছে নিয়েছে৷ এই প্রতিনিধদের মধ্যে বেশ কয়েকজন শরণার্থী বিরোধী এবং উগ্র দক্ষিণ পন্থী বলে দাবি বিরোধীদের৷ এই প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউরোপের দেশগুলির কাছে আবেদন করেছেন, সন্ত্রাসবাদে মদতদাতাদের দমনে ভারতকে সহায়তা করতে৷ কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ইউরোপিয় প্রতিনিধদের জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ ইউরোপিয় দেশগুলির প্রতিনিধদের কোন কোন এলাকায় ঘোরানো হবে তা ঠিক করেছে ভারত সরকার৷ প্রশাসনের আশা, এই সফরের পর কাশ্মীর যে স্বাভাবিক আছে, তা স্পষ্ট হয়ে যাবে বিশ্বের কাছে৷ তাছাড়া কাশ্মীর এবং লাদাখের সংস্কৃতিগত একটা ফারাক যে আছে, তাও সাফ হয়ে যাবে ইউরোপিয় প্রতিনিধদের কাছে৷ বিরোধীরা অবশ্য এই সফরকে তীব্র কটাক্ষ করছে৷ তাদের দাবি, এভাবে কাশ্মীরের বাস্তব পরিস্থিতি চাপা দেওয়ার চেষ্টা করছে সরকার৷ দেশের বিরোধীদের কাশ্মীরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, অথচ বিদেশি সাংসদদের অনুমতি দেওয়া হচ্ছে৷ এটা আসলে ঘুরিয়ে ভারতীয় গণতন্ত্রের অবমাননা৷ তাছাড়া ইউরোপিয় ইউনিয়নের সাংসদদের গোটা কাশ্মীর ঘুরিয়ে দেখানো হচ্ছে না৷ শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধদের সঙ্গে কথা বলানো হচ্ছে৷ সেক্ষেত্রে কাশ্মীরের বাস্তব সত্য উঠে আসবে না বলেও মত বিরোধী শিবিরের৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com