রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংন্দেহ প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৯৪ বার

রাশিয়া মঙ্গলবার দাবি করে যে, তারা করোনাভাইরাস মোকাবেলায় ‘টেকসই রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন’ বিশ্বের প্রথম ভ্যাকসিন তৈরি করেছে। অবশ্য এ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং বিশ্ব করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভ্যাকসিনটি নিরাপদ এবং তার নিজ কন্যাদের একজন এ টিকা নিয়েছে।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে গ্যামালিয়া গবেষণা প্রতিষ্ঠান উদ্ভাবিত এ ভ্যাকসিনের ব্যাপারে পুতিন বলেন, ‘আমি জানি এটি সম্পূর্ণ কার্যকর একটি ভ্যাকসিন। এটির টেকসই রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে।’

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যদিও ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ এখনো শেষ হয়নি এবং ২ হাজারেরও বেশি মানুষের অংশ গ্রহণে চূড়ান্ত ধাপের পরীক্ষা সবেমাত্র বুধবার শুরু করা হয়েছে।

এর আগে, পশ্চিমা বিজ্ঞানীরা রাশিয়ার দ্রুত ভ্যাকসিন তৈরির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি উদ্ভাবনে রাশিয়ার বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির প্রয়োজনীয় সময় কাটছাট করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএউচও) মুখপাত্র টারিক জেসারাভিক বলেন, তাদের রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ রয়েছে। তবে ডব্লিউএইচও’র কোন অনুমোদনের জন্য এটি ছিল অনেক দ্রুত অনুমোদন চাওয়া একটি ভ্যাকসিন।

রাশিয়া আশা করছে চূড়ান্ত ধাপের পরীক্ষা শেষ করে আগামী সেপ্টেম্বর মাসেই তারা এর উৎপাদন শুরু করতে পারবে এবং এর পরপরই দেশটি তাদের দেশের হাসপাতাল স্টাফদের এ টিকা দেয়া শরু করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com