শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ট্রাম্পের ছোট ভাইয়ের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩০৫ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭২) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার নিউইয়র্কের প্রেসবিটারিয়ান হাসপাতালে তিনি মারা যান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ (শনিবার) রাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেবল ভাই নয়, সে ছিল আমার সব থেকে ভালো বন্ধু। তাকে খুবই মিস করব, তবে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে তার স্মৃতি জাগ্রত থাকবে। বরার্ট, তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও তুমি।’

এর আগে গত শুক্রবার ভাইকে দেখতে প্রেসবিটারিয়ান হাসপাতালে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার ভাই কী রোগে ভুগছিলেন তা জানা যায়নি। রবার্ট ট্রাম্প ট্রাম্পের আবাসন ব্যবসা ‘ইম্পায়ার’স রিয়েল এস্টেট’ এর সবকিছু দেখাশোনা করেন।

হাসপাতাল থেকে নিউ জার্সির গলফ ক্লাবে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে। আশা করছি, সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তবে এখন তাকে কঠিন সময় পার করতে হচ্ছে।’

গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন রবার্ট ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com