শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে শহরজুড়ে গোলাগুলি, নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩০১ বার

যুক্তরাষ্ট্রে ওহাইও অঙ্গরাজ্যে সিনসিনাটি শহরে গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ১৮ জন। শহরে একাধিক হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত শনিবার স্থানীয় সময় মধ্যরাতে ৩ লাখ বাসিন্দার শহর সিনসিনাটিতে এ বন্দুক হামলা শুরু হয়। ওয়ালনাট হিলস এলাকায় হামলা আহত হন তিনজন ব্যক্তি।

সিনসিনাটি শহরের পুলিশ এক বিবৃতিতে জানান, তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া ওভার দ্য রাইন এলাকা থেকে রাত সোয়া দুইটায় গুলিবিদ্ধ ১০ জনকে উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। ইউনিভার্সিটি মেডিকেলে মারা যান আহতদের মধ্যে ৩০ বছর বয়সী একজন। শহরের ওয়েস্ট এন্ডে আরেক হামলায় নিহত হন চতুর্থজন।

কারা এ বন্দুক হামলা ঘটিয়েছে সেসম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ। কোনো ঘটনাতেই সন্দেহভাজন কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

সিনসিনাটির অ্যাসিস্টেন্ট পুলিশ চিফ পল নেউডিগেইট জানান, আলাদা আলাদাভাবে বন্দুক হামলাগুলো হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে প্রত্যেকটি ঘটনায় খুবই ভয়াবহ ও মর্মান্তিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com