শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ট্রাম্প নীতিহীন ও নিষ্ঠুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২৭৯ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নীতিহীন’, ‘মিথ্যুক’ ও ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়েছেন তার বড় বোন ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারি। তিনি বলেছেন, কোনোভাবেই ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। দ্য টেলিগ্রাফ।

প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ভাইয়ের মেয়ে ম্যারি ট্রাম্পের গোপনে রেকর্ড করা অডিও বার্তায় ম্যারিঅ্যানকে এসব কথা বলতে শোনা গেছে। অডিওটি ২০১৮-১৯ সালে রেকর্ড করেন ম্যারি। শনিবার এটি প্রকাশ্যে এসেছে। গত বছর মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্য ও পদক্ষেপ নিয়ে অখুশি ছিলেন ম্যারিঅ্যান। সে সময় অভিবাসন প্রত্যাশী পরিবারের শিশুদের তাদের মা-বাবার কাছ থেকে আলাদা করে ফেলা হয়েছিল।

এ প্রসঙ্গে ম্যারিঅ্যান অডিওতে বলেন, ‘ওর (ডোনাল্ড ট্রাম্প) কোনো নীতি নেই। একদমই নেই। আর ওর মূল্যবোধ সম্পর্কে কী বলব, হায় ঈশ্বর আপনি যদি সত্য হন, তাহলে আপনি চাইবেন কীভাবে মানুষকে সাহায্য করা যায়।’

প্রেসিডেন্ট হিসেবে ৭৪ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে হতাশ ব্যারি বলেন, ‘ওর যত্তসব ফালতু টুইট আর মিথ্যাচার, হায় ঈশ্বর। খুব বেশি সরাসরি হয়তো বলে ফেলছি কথাগুলো, ওর কথার ঠিক নেই। প্রস্তুতির অভাব রয়েছে। মিথ্যাচার তো আছেই।’

সম্প্রতি ট্রাম্পের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে তার ভাইয়ের মেয়ে ম্যারি ট্রাম্পের লেখা ‘হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান’ শিরোনামে বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই ম্যারি তার চাচা ট্রাম্প সম্পর্কে নানা তথ্য কোথায় পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com