বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

করোনায় পুলিশের মৃত্যুর সংখ্যা বেড়ে ৭১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ২৬৮ বার

করোনায় বাংলাদেশ পুলিশের আরও এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুলিশের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

মারা যাওয়া ওই পুলিশ কনস্টেবলের নাম মো. আ. হান্নান। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত ছিলেন।

জানা গেছে, মো. আ. হান্নান করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, কনস্টেবল মো. আ. হান্নান ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ইউছুফপুর গ্রামে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com