শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে হারিকেন লরার আঘাতে নিহত ১৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩০৫ বার

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে হারিকেন লরার আঘাতে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদ মাধ্যম শুক্রবার এ কথা জানিয়েছে।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড তার রাজ্যে কমপক্ষে ১০ জনের প্রাণ হারানোর কথা নিশ্চিত করেছেন। এদের অর্ধেকই মারা গেছে জেনারেটরের বিষাক্ত কার্বন মনো-অক্সাইডের কারণে। বাড়িতে গাছ ভেঙে পড়ে ও পানিতে ডুবে বাকিদের মৃত্যু হয়েছে।

এছাড়া রাজ্যটিতে চার লাখ ৬৪ হাজার ৮১৩ গ্রাহক শুক্রবার বিদ্যুৎ বিহীন অবস্থায় ছিল।

টেক্সাসে মৃত চারজনের তিনজনই জেনারেটরের বিষাক্ত কার্বন মনো-অক্সাইডের কারণে মারা গেছে। বাকি একজন ঝড়ের প্রত্যক্ষ প্রভাবে মারা গেছে কিনা তা জানা যায়নি।

এদিকে শুক্রবার হাইতির সিভিল প্রটেকশান সার্ভিস বলেছে, হারিকেন লরার কারণে সেখানে ৩১ জন প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com