বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

করোনায় মৃত্যু-শনাক্ত দুটোই কমেছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭১ বার

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। আর করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯২৯ জনের। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে ৩২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয় ২ হাজার ১৫৮ জন।

আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত হয়েছে ৪ হাজার ৪১২ জনের। আর করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২১১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com