রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

করোনার মধ্যে রথযাত্রায় হাজারো মানুষ, বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২ বার

নেপালে করোনাভাইরাসের বিস্তাররোধে আরোপিত শিষ্টাচার অমান্য করেই ললিতপুর শহরে রথযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। গতকাল বৃহস্পতিবার তাদের ঠেকাতে গেলে পুলিশের সঙ্গে সঙ্গে সংঘর্ষ হয়।

পদযাত্রা ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। স্থানীয়রা রথযাত্রায় বাধা দেওয়ায় পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে। পাল্টাপাল্টি সংঘর্ষে আহত হন অনেকে। এর মধ্যে, এক ট্রাফিক পুলিশের অবস্থা সংকটাপন্ন। গুরুতর অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

মহামারির কারণে মার্চ মাস থেকেই নেপালে সব ধরনের ধর্মীয় সভা এবং জনসমাবেশ নিষিদ্ধ। এছাড়া, প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গেলো মাস থেকে কাঠমান্ডু ও আশপাশের শহরগুলোয় জারি হয়েছে লকডাউন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ২৫৭ জন এবং সংক্রমিত ৪৩ হাজারের মতো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com