বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

স্বাস্থ্যবিধি মেনে সংসদের নবম অধিবেশন শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৯ বার

কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। আজ রোববার সকাল ১১টায় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে যোগে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী বুধবার পর্যন্ত নবম অধিবেশন চলবে বলে জানা গেছে। করোনাভাইরাসের কারণে এ অধিবেশন সংক্ষিপ্ত হচ্ছে বলেও জানা গেছে।

গত ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন হতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়েছে। এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন সংসদ সদস্যরা।

বাজেট অধিবেশনের আগে গত ১৮ এপ্রিল বসা সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র এক দিন। মাত্র দেড় ঘণ্টায় সপ্তম অধিবেশন শেষ হয়, যা ছিল দেশের ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com