শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আইসিইউতে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৯ বার

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, রফিকুল ইসলাম মিয়া বর্তমানে আইসিইউতে আছেন। নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন পরিবার।

বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ বোধ করায় করোনাকালীন বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকগুলোতে অংশও নেন তিনি। তবে অসুস্থতার কারণে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com