শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

লেবাননের আকাশে ইসরাইলি বিমান ঢুকতে দেবো না : হিজবুল্লাহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৪০৩ বার

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন লেবাননের আকাশসীমাকে ইসরাইলের যেকোন বিমানের উপস্থিতি থেকে মুক্ত রাখার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল লেবাননের আকাশ উড়ন্ত যেকোনো কিছু পাঠালে তাকে গুলি করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না হিজবুল্লাহ।

শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে টেলিভিশনের মাধ্যমে সমর্থকদের উদ্দেশে দেয়া এক ভাষণে সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, বৃহস্পতিবার হিজবুল্লাহর যোদ্ধারা উপযুক্ত অস্ত্রের সাহায্যে ধাওয়া দিয়ে একটি ইসরাইলি ড্রোনকে লেবাননের আকাশসীমা থেকে বের করে দিয়েছে। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করেছে হিজবুল্লাহর একটি সামরিক নেতৃত্ব রয়েছে এবং এটি অভ্যন্তরীণ বিষয়গুলোতেও নিজের অবস্থান স্পষ্ট করেছে।

বিগত বছরগুলোতে হিজবুল্লাহর হাতে উপযুক্ত সমরাস্ত্র না থাকার সুযোগে ইসরাইল যখন তখন লেবাননের আকাশসীমা লঙ্ঘন করত। গত ২৫ আগস্ট সাইয়্যেদ নাসরুল্লাহ এক ভাষণে বলেছিলেন, এখন থেকে তার দেশের আকাশসীমা লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী প্রতিটি ড্রোনকে গুলি করতে দ্বিধা করবে না হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব বলেন, লেবাননের আকাশে ইসরাইলি ড্রোন পাঠানোর অর্থ এদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার শুক্রবারের ভাষণের অন্য অংশে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিক্ষোভ, সহিংসতা ও সংঘর্ষ ছড়িয়ে দিয়ে নিজের অশুভ লক্ষ্য হাসিলের চেষ্টা করছে ওয়াশিংটন। লেবাননের চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং এর জের ধরে প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের প্রতি ইঙ্গিত করে হিজবুল্লাহ মহাসচিব এ মন্তব্য করেন। সূত্র : পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com