বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

‘যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায়, সেখান থেকে নেব’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৫ বার

যেখান থেকে কম পয়সায় পাওয়া যাবে সেখান থেকেই ভ্যাকসিন নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। আমাদের সঙ্গে যোগাযোগ করছে। যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় আমরা নেব। মানুষকে করোনামুক্ত করব।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনা মোকাবিলায় পানির মতো টাকা খরচ হয়েছে। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবিলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি। টাকার দিকে আমরা তাকাইনি।’

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লায় বিস্ফোরিত বায়তুস সালাত জামে মসজিদটি নির্মাণের কোনো অনুমতি ছিল না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মসজিদ নির্মাণ হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল। ওই গ্যাসের লাইনের ওপর মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণের কোনো অনুমোদন ছিল না। জায়গাটাও কমিটির ছিল না। এভাবে অনুমোদন না নিয়ে করার ফলে এই দুর্ঘটনাটা ঘটে গেল। কতগুলো জীবন ঝরে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন, অন্তত নীতিমালা মেনে করবেন। যাতে এ ধরনের দুর্ঘটনায় আমাদের পড়তে না হয়।’

শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা অনেক মুসল্লিকে হারিয়েছি। নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। সবার আত্মার মাগফিরাত কামনা করি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com