শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৯ বার

পূর্বশত্রুতার জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৪) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতের বাড়ির পাশে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। রেজওয়ান দিঘলিয়া গ্রামের শেখ সাইফুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় রেজওয়ান বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলে করে এসে রেজওয়ানের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় রেজওয়ানকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com