সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

সহপাঠী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে স্পেনের রাজকন্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫ বার

করোনাভাইরাসে স্কুলের সহপাঠী আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে রয়েছেন স্পেনের রাজকন্যা লিওনর। তবে রাজকন্যা কোয়ারেন্টিনে থাকলেও তার বাবা রাজা ফেলিপ এবং মা রানি লেটিজিয়া নিয়মিতভাবে রাজকার্যে অংশ নিচ্ছেন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। গতকাল শনিবার রাজপরিবারের মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদের শান্তা মারিয়া ডি লস রোসালস স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গেই ১৪ বছর বয়সী রাজকন্যা লিওনর কোভিড-১৯ টেস্ট সম্পন্ন হয়। সেখানে তার এক সহপাঠী করোনা পজিটিভ হওয়ায় সতর্কতামূলকভাবে তাকে কোয়ারেন্টিনে রেখেছে রাজপরিবার।

করোনাভাইরাস সংক্রমণের মুখে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে খুলে দেওয়া হয়েছে স্পেনের স্কুলগুলো। দেশটির অন্তত ৮০ লাখ শিক্ষার্থী পুনরায় স্কুলে ফিরেছে। স্কুল খোলার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ করোনা পজিটিভ হয়েছে। তাই স্পেনের কোথাও কোথাও ১৪-১৮ বছর বয়সীদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আরও এক সপ্তাহ অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে ৫ লাখ ৬৬ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৪৭ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com