বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

শুভ মহালয়া আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৬ বার

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ পুণ্যলগ্ন শুভ মহালয়া। এদিন থেকেই পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু। দিনটি উপলক্ষে ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চ-ীপাঠের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যে আসার আহ্বান জানানো হবে।

দুর্গাপূজার একটি গুরুত্বপর্ণ অনুষঙ্গ মহালয়া। শ্রী শ্রী চ-ীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আসার আহ্বান জানানোর আনুষ্ঠানিকতাই মহালয়া হিসেবে পরিচিত। এই চ-ীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। এদিন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা।

মহালয়া উপলক্ষে আজ রাজধানীসহ সারা দেশে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি নানা কর্মসূচি পালন করবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আজ ভোর ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজাম-পে চ-ীপাঠ, আগমনী সংগীতের মাধ্যমে মহালয়ায় সূচনা হবে। এ ছাড়া সকাল ৯টায় ম-পের বেলতলায় অনুষ্ঠিত হবে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। ঢাকায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী ২১ অক্টোবর পঞ্চমীতে দেবী

দুর্গা এই মর্ত্যে এসে পৌঁছাবেন। পরের দিন ষষ্ঠীতে পূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২৬ অক্টোবর দশমীর দিনে এই উৎসব শেষ হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com