সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

বাঁশ দিয়ে বিস্কুট তৈরি করছে ত্রিপুরা, আসবে বাংলাদেশেও!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ বার

ভারতের ত্রিপুরা জনজাতির অন্যতম প্রধান খাদ্য বাঁশের কোড়ল। এবার এই বাঁশের কোড়ল থেকে বিস্কুট তৈরি করছে তারা। আর এ বিস্কুটের বাজার ধরতে বাংলাদেশও তা রপ্তানি করা হবে বলে জানানো হয়েছে।

কলকাতার সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, বাঁশের তৈরি বিস্কুট নিয়ে গত শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলার নব মহাকরণে সংবাদ সম্মেলন করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী বিপ্লবী কুমার দেব। তিনি বলেন, ‘বাঁশ কোড়লের বিস্কুটকে বাজারজাত করার ক্ষেত্রে প্যাকেজিংয়ে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও ত্রিপুরার জনজাতি মানুষের অন্যতম ঐতিহ্য রিশা। বাঁশের তৈরি শিশিতে রাখা থাকবে বাঁশ কোড়লের বিস্কুট। আর তার আবরণ থাকবে রিশার।’

বাঁশের কোড়ল শরীরের জন্য উপকারী জানিয়ে বিপ্লব দেব বলেন, ‘মাল্টি ভিটামিনস, মিনারেলসে পরিপূর্ণ বাঁশের কোড়ল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। এটি ক্যানসার ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। পর্যাপ্ত পরিমাণে ফাইভার থাকায় হজমেও সহায়ক ভূমিকা রাখে।’

বাঁশ দিয়ে মধুও প্যাকেটজাত করার পরিকল্পনা রয়েছে বলে জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যুব সমাজ যদি এ বিষয়ে উদ্যোগী হয় তাহলে কর্মসংস্থানের একটা বড় জায়গা তৈরি হবে। একই সঙ্গে জনজাতিদের প্রধান খাদ্য পৌঁছে যাবে সারা দেশ ও বিশ্বে।’

গত শুক্রবার ছিল আন্তর্জাতিক বাঁশ দিবস। আর এ দিবসেই সংবাদ সম্মেলন করেন বিপ্লব দেব। সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্য সমালোচনা করে বলেন, ‘এই সরকারের আমলে ত্রিপুরার মানুষের কাছে প্রতিদিনই বাঁশ দিবস। তা ছাড়া মুখ্যমন্ত্রী কখন কী বলেন নিজেই জানেন না। এর আগে বলেছিলেন, শিল্প-কারখানা হওয়ার চেয়ে পশুপালন করলে দ্রুত আর্থিক মুনাফা করা যায়! আজকে বাঁশের গল্প শোনালেন!’

এদিকে, বাংলাদেশে এই বাঁশের তৈরি বিস্কুট রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরার এক ব্যবসায়ী নেতা। তিনি বলেন, ‘আমাদের রাজ্যের বাজার খুব ছোট। বাঁশের বিস্কুটের মতো পণ্যের চাহিদা ঢাকা বা চট্টগ্রামে খুব ভালো হবে বলে আমাদের বিশ্বাস। আর এখন পণ্যও সেখানে সহজেই পাঠানো সম্ভব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com