বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

করোনায় প্রতি ঘণ্টায় একজনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৪ বার

করোনাভাইরাস সংক্রমিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে প্রতি ঘণ্টায় গড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা আপডেটের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশের এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৩৯ জনে। ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৪৪ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৭৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় তিন লাখ মানুষের শরীরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com