শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৪২৭ বার

ডেঙ্গু মৌসুম শেষ হলেও খুলনায় এ রোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা রানী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা বিমল সাহার স্ত্রী।

খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরার তালা উপজেলা থেকে সন্ধ্যা রানী গত ৩০ অক্টোবর খুমেক হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।

সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। কারণ এ সময়কালে এডিস মশার বিস্তার ঘটে। নভেম্বরের শুরুতে কমে আসছে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ১৭১টি মৃত্যু পর্যালোচনা করেছে এবং এদের মধ্যে ১০৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com