শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

উপনির্বাচন : ভোট বাতিল করে পুনরায় তফসিল চাইলেন বিএনপি প্রার্থী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫২ বার

পাবনা-৪ আসনে আজ শনিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনের ভোটগ্রহণ বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। আজ শনিবার দুপুর ১২টায় পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এই সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হতে পারে না, তাই ভোট দিতে যাইনি। যে ভোট হচ্ছে, ভোটকেন্দ্রে তো ভোটারই নাই।’

ভোট বর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোট বর্জন করিনি। ভোটই তো হচ্ছে না, বর্জন কিসের। আর যেহেতু ভোটই হচ্ছে না। আমি কেন ভোট দিতে যাবো।’

ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে না পারায় দুঃখ প্রকাশ করে হাবিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুর গুলিবর্ষণের ঘটনায় দেওয়া দুটি মিথ্যা মামলায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ কারণে অনেক ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া যায়নি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com