সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৪ বার

রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব। দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। নির্দলীয় মন্ত্রিপরিষদ গঠনের প্রয়াসের পর থেকে বিপাকে পড়েছিলেন তিনি। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়।

আজ শনিবার প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় আদিব বলেন, নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। এর আগে, গত ৪ আগস্ট মাসে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। ব্যাপক বিক্ষোভের মুখে ১১ আগস্ট পদত্যাগ করেন লেবাননের হাসান দিয়াব।

এরপর, গত ৩১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক মোস্তাফা আদিব। দেশটির সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই তাকে সমর্থন দেন।

লেবাননের ক্যাবিনেটে মন্ত্রীত্ব নিয়ে শিয়া মতাবলম্বী দুই দল আমাল মুভমেন্ট ও ইরান সর্মথিত হেজবুল্লাহ’র সঙ্গে মতের মিল না হওয়ায় সৃষ্টি হয়েছে সরকার গঠনে জটিলতা। ফলে লেবাননে নতুন সরকার গঠনের বিষয়ে কোনো সুরাহা না করেই পদত্যাগ করলেন মোস্তফা আদিব

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com