বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সায়দাবাদে সালাহউদ্দিনের গণসংযোগে আবারো হামলা, ককটেল বিস্ফোরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার

ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গণসংযোগে আবারো হামলার ঘটনা ঘটেছে। পূর্ব ঘোষিত স্পট দখলে নিয়ে নেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অনুসারীরা। ফলে কর্মসূচি করতে পারেনি ধানের শীষের প্রার্থী।

বুধবার বেলা ১১টায় রাজধানীর সায়দাবাদ আর কে চৌধুরী ডিগ্রি কলেজের সামনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিনের পূর্ব ঘোষিত গণসংযোগ কর্মসূচি পালন করতে গেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার কিছুক্ষণ আগেই যাত্রাবাড়ী বিএনপি নেতা আতিক উল্লাহ আতিক, মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এরমধ্যে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু, সভাপতি গিয়াস উদ্দিন গেসু, যুগ্ম সম্পাদক মোঃ মোহসীন, ডাকাত কালামসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর অনুসারীরা হামলা চালায়। এতে সাহলাহউদ্দিনের অনুসারীরা পিছু হটে। এসময় ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে মনুর সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবস্থান নেয়।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন অভিযোগ করেন, আমাদের পূর্ব ষোষিত কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, এতে কয়েকজন আহত হয়। তারা গতকালও হামলা চালিয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকতে ধানের শীষের প্রার্থীর সার্বিক নিরাপত্তাসহ নির্বাচনে প্রাচারে সুষ্ঠু পরিবেশ যেন নিশ্চিত করা হয়।

এদিকে ঘটনাস্থলে বেলা পৌণে ১২টার দিকে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com